জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠান: Akij Motors
পদের নাম: Customer Relations Officer
প্রার্থী: শুধুমাত্র নারী
বেতন: মাসিক ১০,০০০ টাকা
কর্মস্থল: Tejgaon, Mogbazar অথবা Motijheel-এর Akij Motors Showroom and Service Center
শিক্ষাগত যোগ্যতা
নিম্নোক্ত বিষয়ে ৪ বছর মেয়াদি Diploma in Engineering সম্পন্ন এবং বর্তমানে B.Sc. in Engineering-এ অধ্যয়নরত প্রার্থীরা আবেদন করতে পারবেন:
Automobile
Mechanical
Power
Electrical
মূল দায়িত্ব
গ্রাহকের কল গ্রহণ এবং পণ্য ও সেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদান
গ্রাহকের তথ্য সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করা
গ্রাহক ও বিভিন্ন Corporate Office-এ Follow-up Call করা
Showroom, Front Desk এবং আগত অতিথি ব্যবস্থাপনা
গ্রাহকের অভিযোগ সংশ্লিষ্ট বিভাগে যথাযথভাবে জানানো
সক্রিয় গ্রাহক অনুসরণ ও কার্যকর বিক্রয় সহায়তার মাধ্যমে Showroom Sales বৃদ্ধিতে ভূমিকা রাখা
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য দায়িত্ব পালন করা
প্রয়োজনীয় যোগ্যতা
MS Word ও MS Office ব্যবহারে ভালো দক্ষতা
শুদ্ধ, স্পষ্ট ও সুন্দরভাবে কথা বলার সক্ষমতা
ভালো যোগাযোগ ও গ্রাহক ব্যবস্থাপনার দক্ষতা
স্মার্ট, ভদ্র, দায়িত্বশীল ও সময়নিষ্ঠ
বাংলা ও সাধারণ ইংরেজিতে যোগাযোগের দক্ষতা
বিশেষ শর্ত
শুধুমাত্র Tejgaon, Mogbazar অথবা Motijheel এলাকা ও এর আশে পাশের নিকটবর্তী স্থানে বসবাসকারী নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীকে উল্লিখিত তিনটি এলাকার যেকোনো একটি Akij Motors Showroom and Service Center-এ পদায়ন করা হবে।
Walk-in Interview
প্রয়োজনীয় কাগজপত্র
আগ্রহী প্রার্থীদের হালনাগাদ CV, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।